এস.এম.শামীম
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ।। 
খুলনা, ১৭ই জুলাই ২০২৬: বিশিষ্ট প্রবীণ সঙ্গীতজ্ঞ ওস্তাদ আব্দুল মালেক চিশতীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরীতে একটি স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

‘ওস্তাদ আব্দুল মালেক চিশতী সঙ্গীত একাডেমি’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য পরিষদের সভাপতি এবং প্রয়াত ওস্তাদের প্রাক্তন ছাত্র অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওস্তাদ আব্দুল মালেক চিশতী সঙ্গীত একাডেমির সভাপতি কামাল হাসান। বিকেল ৫:৩০ মিনিটে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে। এতে বক্তারা ওস্তাদ আব্দুল মালেক চিশতীর সঙ্গীতময় জীবন ও অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে ওস্তাদের স্মৃতিচারণ করেন
বিশিষ্ট সঙ্গীতশিল্পী মিনু মমতাজ এবং কামরুল ইসলাম বাবলু। আমন্ত্রিত অতিথিরা সকলেই ওস্তাদ আব্দুল মালেক চিশতীর কাছে সঙ্গীত শিক্ষার দিনগুলোর স্মৃতি রোমন্থন করেন।

আলোচনা সভা শেষে সন্ধ্যা ৭:০০ টায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। একাডেমির শিল্পীবৃন্দ ও ওস্তাদের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মরহুমের স্মৃতির উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানটিতে স্থানীয় সুধীজন এবং সঙ্গীতানুরাগীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

1

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

13

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

14

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20