এস.এম.শামীম
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে অভিযান চালিয়ে নড়াইলের চাঞ্চল্যকর প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামিকে মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর ও ভাটিয়াপাড়া ক্যাম্প

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা:
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব ৬, সিপিসি-৩ যশোর এবং র‍্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল অদ্য ২১ জুলাই ২০২৬ তারিখে ০৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন হাসামদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে নড়াইলে ব্যবসায়ী বিরোধের জেরে ফকির আলীনুরকে বেধড়ক মারপিট করে হত্যা মামলার ০২ নং এজাহার নামীয় পলাতক আসামি ১। রহমান শেখ (২৫), পিতা: জাহাঙ্গীর শেখ  সাং: কুমারডাঙ্গা, থানা: লোহাগড়া, জেলা: নড়াইলকে গ্রেফতার করে। 

মামলার এজাহার পর্যালোচনা করে জানা যায়, মামলার ভিকটিম এবং ধৃত আসামি রাজিব শেখ একই গ্রামের বাসিন্দা। ধৃত আসামি ব্যবসা করার জন্য অনুমান ০৫ মাস পূর্বে ভিকটিমের কাছ থেকে ১৮,০০০ আঠারো হাজার টাকা ধার করে এবং ধারকৃত টাকা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত না দিয়া ঘুরাইতে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৮ জুলাই ২০২৬ তারিখ রাত অনুমান ৯:১০ ঘটিকার সময় ভিকটিম মোবাইলে কল করে পাওনা টাকা চাইলে আসামি রাজীব শেখ, কুমারডাঙ্গা প্রাইমারী স্কুলের মাঠে যাইতে বলে। 

ভিকটিম, ভিকটিমের ভাই ও ভগ্নিপতিকে সাথে নিয়ে উক্ত কুমারডাঙ্গা প্রাইমারী স্কুলের মাঠে পৌছা মাত্রই ধৃত আসামিসহ অন্যান্য আসামিরা রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, লাঠি ইত্যাদি দেশীয় অস্ত্রাদী দিয়ে অতর্কিতভাবে আক্রমন করে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই ও ভগ্নিপতিও আহত হয়। আহতদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন এসে ভিকটিম ফকির আলীনুরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া সরকারী হাসপাতালে ভর্তি করালে চিকিৎসারত অবস্থায় ফকির আলীনুর মৃত্যুবরণ করেন। 

উক্ত ঘটনায় ভিকটিমের ভাই আমিনুল ফকির নড়াইলের লোহাগড়া থানায় ধৃত আসামিসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে নড়াইল জেলার লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

1

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

4

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

5

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

6

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

7

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

8

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

9

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

15

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

19

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

20