এস.এম.শামীম
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বনানী থানা বিএনপির নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী রানাকে সভাপতি হিসেবে দেখতে চান দলটির তৃণমূল নেতাকর্মীরা।

এস এম মেহেদী হাসান।।
বনানী থানা বিএনপির নেতৃত্বে যুগ্ম আহ্বায়ক আহাম্মদ আলী রানাকে সভাপতি হিসেবে দেখতে চান দলটির তৃণমূল নেতাকর্মীরা।

 দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্পৃক্ততা এবং দলের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তাঁর নেতৃত্বে বনানী থানা বিএনপি আরও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।নেতাকর্মীদের দাবি, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে আহাম্মদ আলী রানা সক্রিয়ভাবে মাঠে ছিলেন। 

তাদের ভাষ্য অনুযায়ী, তাঁর নেতৃত্বে রামপুরা থেকে বিশ্বরোড পর্যন্ত এলাকায় আন্দোলন তীব্র আকার ধারণ করে। আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তিনি নেতাকর্মীদের সংগঠিত করে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন এবং তৎকালীন সরকারের পতনের দাবিতে আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করেন।

সমর্থকদের আরও দাবি, পরবর্তী সময়ে ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে রাজনৈতিক কর্মকাণ্ডে আহাম্মদ আলী রানা সক্রিয় ভূমিকা রাখেন। এ সময় দলীয় কর্মসূচি বাস্তবায়ন ও নির্বাচনী মাঠে কাজ করতে গিয়ে তিনি নানা বাধা ও প্রতিকূলতার মুখোমুখি হন। এমনকি প্রশাসনের হাতে শারীরিকভাবে নির্যাতনের শিকার ও হন তিনি।

বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বনানী থানা এলাকায় দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে ত্যাগী, সক্রিয় ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে আনার দাবি রয়েছে। এ ক্ষেত্রে আহাম্মদ আলী রানার নাম আলোচনায় রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।নেতাকর্মীদের ভাষ্য, দলের দুঃসময়ে যারা মাঠে থেকে সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, তাদের মধ্য থেকেই নেতৃত্ব নির্বাচন করা হলে তৃণমূলের সঙ্গে দলের সাংগঠনিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। আহাম্মদ আলী রানাকে বনানী থানা বিএনপির সভাপতি করা হলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়বে বলেও মনে করেন তাঁরা।

বনানী থানা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও আহাম্মদ আলী রানাকে নেতৃত্বে আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

 তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা, সাংগঠনিক দক্ষতা, কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মাঠপর্যায়ের সক্রিয়তার বিষয়গুলো বিবেচনায় নিয়ে বনানী থানা বিএনপির নেতৃত্ব নির্ধারণ করা হবে। তাদের দাবি, আহাম্মদ আলী রানার মতো মাঠপর্যায়ে সক্রিয় নেতৃত্ব সামনে এলে বনানী থানা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

বদলে যাওয়া ক্যাম্পাস

3

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

6

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

7

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

12

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

13

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

16

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

17

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

18

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20