এস.এম.শামীম
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড, খুলনায় পরিদর্শন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম

মোঃ মামুন মোল্লা:
 ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি মঙ্গলবার ( ১৬ জুন) দুপুর ২টায় শিরোমণি শিল্প এলাকায় অবস্থিত বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড পরিদর্শন করেন।পরিদর্শনকালে মন্ত্রী প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং উৎপাদন ব্যবস্থা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। 

পরে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি শিল্পের আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরো বলেন স্থানীয় এমপি জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব রফিকুল ইসলাম বকুল এবং আলি আজগর লবী ভাইয়ের সাথে কথা বলে বাংলাদেশ ক্যাবল শিল্প লিঃ খুলনার উন্নয়নে কাজ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শহিদুল ইসলাম এবং মহাব্যবস্থাপক (উৎপাদন) প্রকৌশলী মোঃ এনামুল হক, কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে তিনি সকলকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

4

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

8

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

11

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

17

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

18

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20