এস.এম.শামীম
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাকেশিতে ১ মেগাওয়াট রুফটপ সোলার প্ল্যান্টের উদ্বোধন ‘‘সৌরবিদ্যুৎ ব্যবহারে বিদ্যুতের ওপর চাপ কমবে’ — মন্ত্রী ফকির মাহবুব আনাম

# নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে প্রকল্প নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে যুক্ত হবে উৎপাদিত বিদ্যুৎ

মোঃ মামুন মোল্লা।।খুলনায় বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে (বাকেশি) স্থাপন করা হয়েছে ১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার প্ল্যান্ট। নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

৯ সেপ্টেম্বর বুধবার বেলা ১টায় বাকেশি প্রাঙ্গণে উদ্বোধনী ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রকল্পটির শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি। তিনি অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজ্ বিলকিস জাহান রিমির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন এবং জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, খুলনার প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক বিজন কুমার মন্ডল।

প্রকল্পটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম।
উদ্বোধনের পর মন্ত্রীসহ অতিথিরা বাকেশির ছাদে স্থাপিত রুফটপ সোলার প্ল্যান্ট পরিদর্শন করেন। 

পরিদর্শন শেষে প্রধান অতিথি প্রতিষ্ঠানের প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন। 
পরে বাকেশি ক্যান্টিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি
নবায়নযোগ্য জ্বালানির প্রসারে গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিবেশের ওপর চাপ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিকল্প নেই। সৌরবিদ্যুৎ বর্তমানে বিশ্বের অন্যতম সম্ভাবনাময় ও পরিবেশবান্ধব জ্বালানি উৎস। শিল্পপ্রতিষ্ঠানের ছাদকে কাজে লাগিয়ে সৌরবিদ্যুৎ উৎপাদন করলে একদিকে বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপও হ্রাস পাবে।

সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব এবং বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজ্ বিলকিস জাহান রিমি বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড একটি সময়োপযোগী উদ্যোগ নিয়েছে। রুফটপ সোলার প্ল্যান্টের মাধ্যমে প্রতিষ্ঠানটি বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি পরিবেশ সুরক্ষায়ও অবদান রাখবে।

তিনি বলেন, সরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো তাদের অব্যবহৃত ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে লাগালে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ সাশ্রয়ের বড় সুযোগ তৈরি হবে। বাকেশির এ উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানকে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে অনুপ্রাণিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। জাতীয় গ্রিডে যাবে অতিরিক্ত বিদ্যুৎ। 
স্বাগত বক্তব্যে বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নে ৫ কোটি টাকার বেশি ব্যয়ে ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রুফটপ সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। 

প্ল্যান্টে উৎপাদিত বিদ্যুৎ প্রতিষ্ঠানের নিজস্ব চাহিদা পূরণে ব্যবহারের পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ব্যবস্থা থাকবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাকেশি কর্মকর্তা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মো. এনামুল হক, মহাব্যবস্থাপক (পরিকল্পনা, উন্নয়ন ও মান নিয়ন্ত্রণ) এবং বাকেশি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মসলেম উদ্দিন, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব), বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শাহজাহান এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠানে খুলনার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বাকেশির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

1

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

2

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

3

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

11

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

12

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

19

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

20