এস.এম.শামীম
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাগেরহাটে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে ‘সবুজ পৃথিবী’র বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা প্রতিনিধি।।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে—প্রকৃতি রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান
বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে সামাজিক সংগঠন ‘সবুজ পৃথিবী’ খুলনা বিভাগীয় কমিটির আয়োজনে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সবুজ পৃথিবী খুলনা বিভাগীয় কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক তানভীর তপন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও সবুজ পৃথিবী খুলনা বিভাগীয় কমিটির প্রধান উপদেষ্টা মো. শাহ নিয়াজ মাগদুম। কর্মসূচির উদ্বোধন করেন সবুজ পৃথিবী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সহিদ মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সমাজসেবক রফিকুল ইসলাম, সবুজ পৃথিবী খুলনা বিভাগীয় কমিটির সংগঠক এবিএম মহিতুজ্জামান, সাংবাদিক শরীফুল হোসেন, শিশু সাংবাদিক অসফিয়া আহম্মেদ কথা, সাজু খানসহ সংগঠনের নেতৃবৃন্দ, পরিবেশপ্রেমী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহ নিয়াজ মাগদুম বলেন, “গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না; গাছ আমাদের জীবন, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ লাগানো মানে শুধু একটি চারা রোপণ করা নয়—এটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ তৈরি করা।”

উদ্বোধনী বক্তব্যে সহিদ মাহমুদ বলেন, “দেশের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ লাগিয়ে সেটির পরিচর্যার দায়িত্ব নেয়, তাহলে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশ আরও সবুজ ও বাসযোগ্য হয়ে উঠবে। বৃক্ষরোপণকে শুধু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।”

সভাপতির বক্তব্যে মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “সবুজ পৃথিবীর লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, গাছকে বাঁচিয়ে রাখা। খুলনা বিভাগের প্রতিটি জেলা-উপজেলায় বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষার এই আন্দোলন ছড়িয়ে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে আমরা একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই—ঐতিহ্য রক্ষার পাশাপাশি প্রকৃতিকেও রক্ষা করতে হবে।”

বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।

পরে ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই—সবুজ বাংলাদেশ গড়ি” স্লোগানে পরিবেশ রক্ষার অঙ্গীকার করেন।
‘সবুজ পৃথিবী’র প্রত্যয়—একটি গাছ, একটি প্রাণ; সবুজ হোক বাংলাদেশ, নিরাপদ হোক আগামী প্রজন্ম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

7

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

8

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

9

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

10

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

13

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

14

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

15

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

16

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

19

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

20