এস.এম.শামীম
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বৈঠার ছন্দে মুখরিত বান্ধাখাল, ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

যায় যায় বেলা ডেক্স:
খুলনা জেলার রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বান্ধাখাল গ্রামে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। 

 ৫ নং ঘাটভোগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বলটী বড়জালা খালে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
নৌকা বাইচকে ঘিরে দুপুর থেকেই খালের দুই পাড়ে মানুষের ভিড় জমে। আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।

 প্রতিযোগিতায় বাইচ মাঝিদের ছন্দময় বৈঠার টান আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে বলটী বড়জালা খাল। গ্রামবাংলার চিরচেনা এই নৌকা বাইচ দেখতে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবীর, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য এসএম আঃ মালেক, মিকাইল বিশ্বাস, সাইফুল ইসলাম পাইক, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু ও সার্চ কমিটির সদস্য মহিতোষ ভট্টাচার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বিপুল মজুমদার এবং পরিচালনা করেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র বিশ্বাস। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন হরিদাশ বাছাড়, রবিন মন্ডল, বিধান পোদ্দার, মনোররঞ্জন রায়, মন্টু মল্লিক, ব্রজেন বিশ্বাস, দিপক বৈরাগী, নির্মল বালা, সজিব রায়, আকাশ গোলদার, অমিত মল্লিক, অমিত বসু, অজয় বিশ্বাস, মিলন রায়, পল্লব মল্লিক, পলাশ মল্লিক, অভিমন্নু রায়, ঠাকুর পোদ্দার, অমর বসু প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আরিফ মোল্যা, কামরুজ্জামান জুয়েল রানা, সজীব মোল্যা, শুকলা খাঁ, জিএম রমজান, শাহিদুল শেখ, সোহেল শেখ, হৃদয়, পারভেজ প্রমুখ। 

নৌকা বাইচে প্রথম স্থান অধিকার করে মতুয়া সংঘ বলটি, দ্বিতীয় স্থান অধিকার করে ডহর মৌভোগ মহিতের দল, তৃতীয় স্থান অধিকার করে  ডোবার পুলকের দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

4

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

14

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

15

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

16

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

17

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

20