এস.এম.শামীম
প্রকাশ : Jun 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মোঃ মামুন মোল্লা।।
বিদেশগামী কর্মীদের সচেতনতা বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
 মঙ্গলবার (১৬ জুন) সকাল ১১টায় মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয় ।
 সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলার নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত। তিনি তাঁর বক্তব্যে বলেন, বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সরকারি নিয়ম-কানুন মেনে বৈধ উপায়ে বিদেশ গমনের পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করতে হবে। দক্ষতা অর্জন করলে নিজে এবং রাষ্ট্র উভয়ই উপকৃত হবেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান, বিভাগীয় কর্মসংস্থান ও জনশক্তি অফিস খুলনার সহকারী পরিচালক মোঃ ইকবাল হোসাইন। শাহিনুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন,খানজাহান আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ বিশ্বাস, মিরেরডাঙ্গা আলিম মাদ্রাসার উপাধাক্ষ  মাওলানা সিহাব উদ্দিন, ইউপি সদস্য জিএম এনামুল কবীর, কাজী শহিদুল ইসলাম পিটু, সংরক্ষিত মহিলা সদস্য মোসা মাহাফুজা খাতুন. ও প্রতিষ্ঠানের জেনারেল শিক্ষক মোঃ বাবুল হোসেন। সেমিনারে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ের উপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের শিক্ষক তৌহিদুর রহমান।

সেমিনারে বিভিন্ন স্কুল কলেজের প্রতিষ্ঠান প্রধান,  শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বক্তারা নিরাপদ অভিবাসনের বিভিন্ন দিক, বৈধ প্রক্রিয়ায় বিদেশ গমনের গুরুত্ব এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

3

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

4

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

5

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

10

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

11

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

14

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

20