এস.এম.শামীম
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

যশোর কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর এলাকা হতে দূর্ধর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ সাহাদোত হোসেনকে বিদেশি পিস্তল সহ গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প

বিশেষ প্রতিনিধি মোঃ সোহেল রানা:
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ই জুলাই ২০২৬ ইং তারিখ, রাত ২০.৩০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতোয়ালি মডেল থানাধীন শংকরপুর চোপদার পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে একজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি হলেন ১। সাহাদোত হোসেন (৫০),পিতা: সাজাহান, সাং: শংকরপুর চোপদার পাড়া, থানা: কোতয়ালি মডেল, জেলা: যশোর।

অভিযানকালে ধৃত আসামি সাহাদোত হোসেন বসত ঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ক) একটি বিদেশি পিস্তল খ )একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধারকৃত আলামতসহ আসামিকে যশোর জেলার কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

1

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

2

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

5

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

6

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

বদলে যাওয়া ক্যাম্পাস

13

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

14

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

19

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

20