অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ"এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে বর্ণাঢ্য র্যালি, মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা ও স্মারক প্রদানের মধ্য দিয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ ২০২৬’ উদযাপিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) সকালে রামপাল উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে আলো সভা অনুষ্ঠিত হয়ে। পরে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
রামপাল সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসী। এছাড়া ও রামপাল উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল কুদ্দুস তালুকদার, রামপাল থানার সেকেন্ড অফিসার উত্তম কুমার'সহ উপজেলার বিভিন্ন এলাকার জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠান শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচজনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।