এস.এম.শামীম
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সে‌মিনার ও অ‌ভি‌ষেক মানবাধিকার লঙ্ঘনের সাথে জ‌ড়িতরা যেন রাজনৈতিক আশ্রয় না পায় : কে‌সি‌সি প্রশাসক

মোঃ মামুন মোল্লা,খুলনা।।
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সরকারের সকল এজেন্সীকে কঠোরভাবে মানবাধিকারের পক্ষে কাজ করতে হবে। আইনের সঠিক প্রয়োগের মধ্য দিয়ে দুষ্টের দমন করতে হবে।

 একই সাথে মানবাধিকার লঙ্ঘনের সাথে সম্পৃক্ত এমন ব্যক্তি যেন কোন রাজনৈতিক ছত্রছায়ায় আশ্রয় নিতে না পারে, কোন সন্ত্রাসী যেন লালিত পালিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।  সকল ধরনের ভয়ভী‌তি ও হুমকির ঊর্ধে থেকে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনকে মানবাধিকারের জন্য নিরলসভাবে কাজ করতে হবে।

 আক্রান্তদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। কেসিসি প্রশাসক ২৬ সেপ্টেম্বর শনিবার সকালে নগরীর হোটেল গ্র‌্যান্ড প্লা‌সি‌ডে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন-খুলনা মহানগর শাখা আয়ো‌জিত ‘‘মানবাধিকার কর্মীদের ভূমিকা’’ শীর্ষক সেমিনার ও অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 

মানবাধিকর সংগঠনটি খুলনার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং দলমত নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করবে বলে প্রশাসক আশাবাদ ব্যক্ত করেন। সিটি কর্পোরেশন যেহেতু মানুষের কল্যাণে কাজ করে সেহেতু কল্যাণমূলক সকল কাজে কেসিসি’র সহযোগিতা থাকবে বলে প্রশাসক উল্লেখ করেন। 

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে তিনি সংগঠনের সাথে সম্পৃক্ত সকলকে কাজ করার আহবান জানান। সংগঠনের খুলনা মহানগর কমিটির সভাপতি গাজী আলাউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে সেমিনার প্রধান আলোচক ছি‌লেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নান। 
সংগঠ‌নের যুগ্ম-সাধারণ সম্পাদক মোল্লা মারুফ রশিদের সঞ্চালনায় অনুষ্ঠা‌নে আরও বক্তৃতা ক‌রেন ও উপ‌স্থিত ছি‌লেন খুলনা প্রেসক্লা‌বের সভাপ‌তি মোস্তফা স‌রোয়ার, সংগঠনের উপদেষ্টা ডাঃ মঞ্জুর মোর্শেদ, ডাঃ সৈয়দ আবু সইদ, সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, সহ-সভাপতি মোহান্মদ আরিফ, আব্দুস সালাম শিমুল, এ এম কামরুল ইসলাম ও জি এম মোজা‌হিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক এ্যাডঃ মোঃ জিনারুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুর রাজ্জাক জোদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক একরামুল হোসেন লিপু, মহিলা বিষয়ক সম্পাদিকা আফরোজা বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক রকিব উদ্দিন ফারাজী, 

দপ্তর সম্পাদক অসীম কুমার বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ আলমগীর হোসেন খাঁন, সাংস্কৃতিক সম্পাদক বিমল মল্লিক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান সোহেল, ধর্ম বিষয়ক সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক কাজী কামরুল ইসলাম কচি এবং নির্বাহী সদস্য শেখ ফজলুর রহমান, 

আখতার জাহান, মোঃ সিরাজুল ইসলাম জুয়েল, মোঃ আকবর আলী, মোঃ খন্দকার ইসলামুল হোসেন চুন্নু, এইচ এম কামরুজ্জামান খোকন, মোঃ আকরাম হোসেন, কামরুল ইসলাম ভুট্টো, আলমগীর কবির রুবেল প্রমূখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

3

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

4

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

7

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

8

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

17

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

18

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

19

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

20