এস.এম.শামীম
প্রকাশ : Sep 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে র‍্যাব-৬ এর কাছে ৫২ বনদস্যুর আত্মসমর্পণ

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি:
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করে জেলে, বাওয়ালি, মৌয়াল ও পর্যটকদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬ এর কাছে চারটি বনদস্যু বাহিনীর প্রধানসহ ৫২ সদস্য আত্মসমর্পণ করেছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সুন্দরবন পশ্চিম বন বিভাগের খুলনা রেঞ্জের আওতাধীন এলাকায় এ আত্মসমর্পণের ঘটনা ঘটে বলে জানিয়েছে র‍্যাব-৬-এর মিডিয়া সেল।

র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, সুন্দরবনের বিভিন্ন এলাকায় সক্রিয় বনদস্যুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে আত্মসমর্পণের সুযোগ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সুন্দরবনে দস্যু তৎপরতা কমিয়ে জেলে, বাওয়ালি ও মৌয়ালদের মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ নিরাপদ করার পাশাপাশি পর্যটকদের নির্বিঘ্নে সুন্দরবন ভ্রমণের পরিবেশ তৈরি করাই উদ্যোগটির অন্যতম উদ্দেশ্য।আত্মসমর্পণকারীদের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, দুলাভাই/আফজাল বাহিনীর ১৫ জন, আনারুল বাহিনীর ১৩ জন এবং আফতাব বাহিনীর ৮ জন সদস্য রয়েছেন। সব মিলিয়ে চার বাহিনীর ৫২ জন সদস্য র‍্যাব-৬-এর কাছে আত্মসমর্পণ করেন।

র‍্যাব-৬-এর মিডিয়া উইং জানিয়েছে, বনদস্যুদের আত্মসমর্পণ কার্যক্রমের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় অভিযানও চলমান রয়েছে। সুন্দরবনে দস্যু তৎপরতা নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়দের আশা, বনদস্যুদের আত্মসমর্পণের ফলে সুন্দরবনের ওপর নির্ভরশীল জেলে, বাওয়ালি ও মৌয়ালরা আরও নিরাপদে জীবিকা নির্বাহের সুযোগ পাবেন। একই সঙ্গে পর্যটকদের জন্যও সুন্দরবনের পরিবেশ আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

1

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

6

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

7

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

11

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

12

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

13

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

14

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

15

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

16

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20