মোঃ মামুন মোল্লা,খুলনা।। খুলনা সেনপাড়া তিন রাস্তার মোড় ব্যবসায়ী কল্যাণ সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও প্রীতিভোজ ২৬ শে সেপ্টেম্বর রাত ৯ টায় অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাপ্পীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খান জাহান আলী থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ ইমদাদুল হক, বিশেষ অতিথি বিএনপি নেতা শাহাবুদ্দিন বুদ্ধি, খান জাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মামুন হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সহ-সভাপতি ফুলমিয়া, সহ-সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান সান্টু, কোষাধ্যক্ষ আলী, হায়দার প্রচার সম্পাদক ইব্রাহিম হোসেন, সদস্য নাজির হোসেন ,জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন, ইমাম হোসেন সহ ব্যবসায়ী বৃন্দ। আলোচনা শেষে ব্যবসায়ীরা প্রীতিভোজে অংশগ্রহণ করেন।