এস.এম.শামীম
প্রকাশ : Aug 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনহাটি ইউনিয়ন ৭নং ওয়ার্ডে জলাবদ্ধতা, বিএনপির নেতৃবৃন্দের পরিদর্শন

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ১নং কলোনি এলাকায় বৃষ্টির পানি জমে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন দিঘলিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

গতকাল শনিবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১ টার সময় নেতৃবৃন্দ ১নং কলোনি এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি পরিদর্শন করেন এবং পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল হক, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফারুক হোসেন, মোহাম্মদ আলী মিন্টু, সৈয়দ রাশাদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, ইদ্রিস মল্লিক, শেখ হেদায়েত হোসেন ও তৌহিদুজ্জামান সোহাগ। 

এছাড়া ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল হোসেন সাবু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোঃ হোসেন আলী,মাস্টার মোঃ আমিনুর রহমান মতিয়ার রহমান, মফিজুল ইসলাম, জহুরুল মোড়লসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

 এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলসহ স্বাভাবিক জীবনযাত্রায় ভোগান্তি দেখা দেয়। নেতৃবৃন্দ স্থানীয়দের সমস্যা দ্রুত সমাধানের জন্য পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

3

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

6

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

7

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

8

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

11

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

20