এস.এম.শামীম
প্রকাশ : Jul 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে বারবার চুরি, নিরাপত্তা জোরদারের দাবি

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া:
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি উপ-স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘদিন ধরে ধারাবাহিক চুরির ঘটনায় স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একের পর এক চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। 

জানা গেছে, ১৯ অক্টোবর ২০২৪ তারিখে উপ-স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনায় প্রায় ১৫-১৬ ফুট লোহার পানির পাইপ, ছাদের রড এবং একটি পানির মোটর চুরি হয়ে যায়। এ ঘটনায় ৩০ অক্টোবর ২০২৪ তারিখে দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এরপরও চুরির ঘটনা বন্ধ না হওয়ায় ১৭ মে ২০২৫ তারিখে পুনরায় থানায় লিখিত অভিযোগ করা হয়। কিন্তু অভিযোগের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে ওঠে।

সর্বশেষ ৯ জুলাই ২০২৬ তারিখে আবারও উপ-স্বাস্থ্যকেন্দ্রে চুরির ঘটনা ঘটে এবং ১১ জুলাই লিখিত অভিযোগ থানায় দেওয়া হয়। এ সময় একটি পানির মোটর, একটি সিলিং ফ্যান এবং একটি পানির বেসিন চুরি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় একই দিনে দিঘলিয়া থানায় আরও একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

নুসরাত জাহান শারমিন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি প্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। 

তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং স্বাস্থ্যকেন্দ্রে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

3

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

4

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

5

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

6

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

7

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

8

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

9

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

14

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

15

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

16

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

19

বদলে যাওয়া ক্যাম্পাস

20