এস.এম.শামীম
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনহাটি ঋষিপাড়ায় পানিবন্দী মানুষের দুর্ভোগ, পানি নিষ্কাশনে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রম

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া। 
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ঋষিপাড়া এলাকায় জলাবদ্ধতার কারণে পানিবন্দী হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

দীর্ঘদিনের জমে থাকা পানি নিষ্কাশনে খুলনা-৪ আসনের সংসদ সদস্যের নির্দেশনায় গতকাল শনিবার (৮ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু করে দিঘলিয়া উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। এ সময় নেতাকর্মীরা এলাকায় গিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। পানিবন্দী মানুষের দুর্ভোগ লাঘবে তাঁদের এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়েছেন। 

পানি নিষ্কাশন কার্যক্রমে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সিনিয়র সহ-সভাপতি শরীফ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মল্লিক, সাংগঠনিক সম্পাদক মোল্লা নাজমুল, মোল্লা মনিরুজ্জামান, মাস্টার আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরতি এলাহী স্পিকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের জনি, মোল্লা সাজ্জাদ হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ আলী টুটুল ও আনোয়ার হোসেন, সেনহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাঃ এস এম মেহেদী হাসান, সদস্য সচিব শেখ হেদায়েত হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা। 

স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই ঋষিপাড়া এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে বসতবাড়ি, রাস্তাঘাটসহ দৈনন্দিন চলাচলে ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীকে। পানিবন্দী মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

2

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

5

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

6

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

7

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

8

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

12

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

15

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

16

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

17

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

18

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

19

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

20