এস এম মেহেদী হাসান,দিঘলিয়া:
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন হিন্দু সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আসন্ন পূজা উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) সেনহাটি বাজার বণিক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্ল্যা নাজমুল হোসেন, সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক খন্দকার ফারুক,
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মিন্টু এবং ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাঈনুল হক সাবু। সভায় অলক বিশ্বাসকে আহ্বায়ক এবং অমিত ঘোষকে সদস্য সচিব করে পূজা উদযাপন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে শ্যামল ও সুনিল বিশ্বাস এবং কোষাধ্যক্ষ হিসেবে পুলক কুমার সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় আসন্ন পূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ পূজা উদযাপনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।