এস.এম.শামীম
প্রকাশ : Jun 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেনহাটির দীর্ঘদিনের দাবির রাস্তা খুলে দেওয়ার উদ্যোগ, আশাবাদী এলাকাবাসী

এস এম মেহেদী হাসান, দিঘলিয়া প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল ক্রিসেন্ট পিপলস জুটমিল সংলগ্ন মাঝ রাস্তা পুনরায় চালু করা। অবশেষে সেই দাবির বাস্তবায়নে আশার আলো দেখা দিয়েছে। খুলনা-৪ আসনের সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল-এর উদ্যোগে গুরুত্বপূর্ণ এই সড়কটি খুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে রাস্তা বন্ধ থাকায় সেনহাটি ও আশপাশের এলাকার হাজারো মানুষকে বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করে চলাচল করতে হতো। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সময় ও অর্থের অপচয় হচ্ছিল। এ সমস্যা সমাধানে স্থানীয়রা বিভিন্ন সময়ে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিলেন।
শনিবার (১৩ জুন) বিকেলে সংসদ সদস্য এসকে আজিজুল বারী হেলাল ক্রিসেন্ট পিপলস জুটমিল সংলগ্ন মাঝ রাস্তা পরিদর্শন করেন। পরে সেনহাটি শিববাড়ি মাঠে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, “রাস্তার জন্য মানুষ নয়, মানুষের কল্যাণের জন্য রাস্তা।” তিনি দ্রুত বিষয়টি সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংসদ সদস্যের এই উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মনে করছেন, রাস্তা চালু হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।
এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে বহু প্রতীক্ষিত সড়কটি সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। জনসভা শেষে সংসদ সদস্য দৌলতপুর ঘাটও পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

1

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

2

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

3

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

4

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

5

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

10

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

11

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

12

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

13

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

14

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

15

বদলে যাওয়া ক্যাম্পাস

16

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

19

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

20