এস.এম.শামীম
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী লুৎফরকে অব্যাহতি

খুলনা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহলে অবস্থিত বাংলাদেশ পাটকল কর্পোরেশন (বিজেএমসি) নিয়ন্ত্রিত স্টার জুট মিলস সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী লুৎফর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক নীলুফার ইয়াসমিনকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিজেএমসি প্রধান কার্যালয়ের স্মারক নং-২৮.০৪.০০০০.২০০.৩০.১০২.২২-৫৪৩ (তারিখ: ২২ সেপ্টেম্বর ২০২৬) এবং স্টার জুট মিলস লিমিটেডের প্রকল্প প্রধান মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত দপ্তর আদেশ (তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬) অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

সংশ্লিষ্ট নথি সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের লক্ষ্যে পদ সৃজনসংক্রান্ত কাগজপত্র পর্যালোচনার সময় গাজী লুৎফর রহমানের পদোন্নতি ও নিয়োগসংক্রান্ত কিছু অসঙ্গতির বিষয় সামনে আসে।

বিজেএমসির গঠিত তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, গাজী লুৎফর রহমান ২০০১ সালে ১৬তম গ্রেডে বিদ্যালয়ের প্রাথমিক শাখায় জুনিয়র শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে ২০১০ সালে তাঁকে মাধ্যমিক শাখায় স্থানান্তর করে ১৬তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বেতন-ভাতা নির্ধারণ করা হয়। তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়েছে, এ পদক্ষেপের ক্ষেত্রে বিজেএমসির বোর্ড সভা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের তথ্য পাওয়া যায়নি।

বিজেএমসি ও স্টার জুট মিলস কর্তৃপক্ষ জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্টার জুট মিলসের প্রকল্প প্রধান (জিএম) মো. আবুল কালাম আজাদ বলেন, “গাজী লুৎফর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজেএমসির নির্দেশনা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিঠিতে এ বিষয়ে এর বাইরে অন্য কোনো সিদ্ধান্ত উল্লেখ নেই।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

1

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

2

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

7

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

14

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

15

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

16

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

17

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

18

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

19

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

20