খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর নিরালা বাইপাস রোড এলাকার জান্নাত অটো সার্ভিসিং সেন্টার থেকে ১০টি পুরোনো ইজিবাইকের ব্যাটারি বিক্রির জন্য নিয়ে যাওয়ার পর সুমন নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ব্যাটারি বিক্রির প্রায় ৭০ হাজার টাকা নিয়ে তিনি আত্মগোপন করেছেন বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির মালিক মোঃ রাজিব বেপারী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই সন্ধ্যার দিকে জান্নাত অটো সার্ভিসিং সেন্টারের মালিক মোহাম্মদ রাজিব ব্যাপারী সুমনের কাছে ১০টি সেকেন্ড-হ্যান্ড ইজিবাইকের ব্যাটারি বিক্রির দায়িত্ব দেন। ব্যাটারিগুলো খুলনা নগরীর সোনাডাঙ্গা বাইপাস এলাকার একটি দোকানে বিক্রির জন্য পাঠানো হয়।
ব্যাটারিগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
রাজিব বেপারীর অভিযোগ, ব্যাটারি বিক্রির পর সুমন আর সার্ভিসিং সেন্টারে ফিরে আসেননি। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। ফলে ব্যাটারি বিক্রির টাকা আত্মসাৎ করে তিনি আত্মগোপনে রয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় সুমনের সন্ধান চেয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন জান্নাত অটো সার্ভিসিং সেন্টারের মালিক। কেউ সুমনের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিকটস্থ থানায় অথবা মোঃ রাজিব বেপারীর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
যোগাযোগের -মোবাইল মো:রাজিব বেপারী
০১৯৭৭৩১৪৭২৪