এস.এম.শামীম
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

৩ এপিবিএন খুলনার সাফল্য: উদ্ধারকৃত ৮৯টি মোবাইল ও বিকাশের টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

মোঃ মামুন মোল্লা,খুলনা:
খুলনা ৩ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত ৮৯টি হারানো মোবাইল ফোন এবং বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৪১,৫২০ টাকা প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে। 

একই সাথে জিডির সূত্রে ১ জন ভিকটিমকেও উদ্ধার করেছে সংস্থাটি। আজ (৩০ সেপ্টেম্বর) ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এম, এম সালাহউদ্দীন আনুষ্ঠানিকভাবে উদ্ধারকৃত এসব মোবাইল ও টাকা ভুক্তভোগীদের হাতে তুলে দেন।

​জানা যায়, অতিরিক্ত ডিআইজি এম, এম সালাহউদ্দীনের নির্দেশে গঠিত ৩ এপিবিএন-এর সাইবার ক্রাইম ইউনিট খুলনা ও এর নিয়ন্ত্রণাধীন কর্ম এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, হারানো মোবাইল উদ্ধার এবং সাইবার ও বিকাশ প্রতারণা প্রতিরোধে নিরবচ্ছিন্নভাবে কাজ করে আসছে।

​সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব জি. এম. আবুল কালাম আজাদ (পিপিএম), পুলিশ সুপার জনাব রামানন্দ সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসিন আলী এবং সহকারী পুলিশ সুপার জনাব মো: আলী নওয়াজের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এই অভিযানগুলো পরিচালিত হয়। চলতি সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন থানায় দায়ের করা হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সূত্রে ধরে তথ্যপ্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসব মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়।

​হস্তান্তর অনুষ্ঠানে ৩ এপিবিএন-এর অধিনায়ক বলেন, "সাধারণ মানুষের আইনি সেবা প্রদান এবং তাদের খোয়া যাওয়া সম্পদ ফিরিয়ে দিতে আমাদের সাইবার টিম প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের এই ইতিবাচক সাড়া ও আস্থা অব্যাহত থাকলে আমরা ভবিষ্যতে আরও বেশি ভুক্তভোগীকে দ্রুত সেবা প্রদান করতে পারবো।"

​নিজের হারানো জিনিস ফিরে পেয়ে পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

2

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

ডুমুরিয়ায় জেলা কৃষকদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বো

5

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

6

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

7

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

8

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

11

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

14

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

15

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

16

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

17

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20