এস.এম.শামীম
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি পুনরায় নির্বাচিত হলেন মোঃ রবিউল হোসেন

সাগর কুমার বাড়ই:
খুলনার তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী ইখড়ি গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মোঃ রবিউল হোসেন পুনরায় শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। 
এর আগে তিনি শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় এবং ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

মোঃ রবিউল হোসেন তেরখাদা উপজেলার একজন পরিচিত সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব। তিনি সাবেক ইউপি চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের
শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার ক্ষেত্রে তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। বিভিন্ন সময়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালনকালে তিনি শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে সংশ্লিষ্টরা জানান।

মোঃ রবিউল হোসেনের পিতা মরহুম এম. বোরহান উদ্দিন ছিলেন একজন আদর্শবান শিক্ষক। তিনি আমৃত্যু বাংলাদেশ শিক্ষক সমিতি, তেরখাদা উপজেলা শাখার সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষার প্রতি  পিতার গভীর অনুরাগ ও দায়িত্ববোধের প্রভাব মোঃ রবিউল হোসেনের সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডেও প্রতিফলিত হয়েছে বলে মনে করেন স্থানীয়রা।
পুনরায় সভাপতি নির্বাচিত হওয়ার পর মোঃ রবিউল হোসেন বলেন, “শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা, ছাত্রীদের পড়ালেখার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং ক্রীড়া ক্ষেত্রে বৈপ্লবিক উন্নয়ন ত্বরান্বিত করাই আমার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করা হবে। এ ক্ষেত্রে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

স্থানীয় অভিভাবক ও শিক্ষানুরাগীরা আশা প্রকাশ করেছেন, মোঃ রবিউল হোসেনের অভিজ্ঞতা, নেতৃত্ব ও শিক্ষার প্রতি আন্তরিকতার মাধ্যমে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার মান, শৃঙ্খলা, ক্রীড়া ও শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে এবং শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর ও নিরাপদ শিক্ষার পরিবেশ তৈরি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

3

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

7

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

8

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

9

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

10

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

14

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

15

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

16

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

17

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

18

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

19

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

20