এস.এম.শামীম
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনার জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা: ঝুঁকিপূর্ণ পারাপারে আতঙ্কে যাত্রীরা

খুলনা প্রতিনিধি:
খুলনা নগরীর জেলখানা খেয়াঘাটে ট্রলার মাঝিদের খামখেয়ালিপনা ও নিয়ম-শৃঙ্খলার অভাবে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পারাপার করছেন হাজারো যাত্রী। 

স্থানীয়দের অভিযোগ, ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া ট্রলার চালানো এবং নিরাপত্তা বিধি উপেক্ষা করার কারণে সাম্প্রতিক সময়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় কয়েকজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

সরেজমিনে দেখা যায়, খেয়াঘাটে একটি ফেরি চলাচল করলেও অতিরিক্ত যাত্রী পারাপারে ট্রলারের ব্যবহারই বেশি। প্রতিদিন প্রায় ৩৫ থেকে ৪০টি ট্রলার এ ঘাটে চলাচল করে। মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে খুলনা পাড় থেকে যাত্রীবোঝাই একটি ট্রলার ছেড়ে যায় সেনের বাজার পাড়ের উদ্দেশ্যে, আবার একই সময়ে সেনের বাজার পাড় থেকে আরেকটি ট্রলার যাত্রী নিয়ে খুলনা পাড়ে আসে। এতে নদীপথে এক ধরনের বিশৃঙ্খল ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।

অভিযোগ রয়েছে, অনেক ট্রলারে ধারণক্ষমতার বাইরে যাত্রী তোলা হয়। জনপ্রতি ৫ টাকা ভাড়া নিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হলেও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায় না। তিন নদীর মোহনায় ডানে-বামে পর্যাপ্ত সতর্কতা ছাড়াই মাঝিরা নিজেদের ইচ্ছামতো ট্রলার চালান। এমনকি অপ্রাপ্তবয়স্ক বা ছোট ছেলেদেরও ট্রলার চালাতে দেখা যায়। কিছু ট্রলার মাঝেমধ্যেই ফেরির সঙ্গে পাল্লা দিয়ে মাঝনদীতে প্রতিযোগিতামূলকভাবে চলাচল করে, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে।

যাত্রীরা জানান, অতিরিক্ত যাত্রী তোলা বা ঝুঁকিপূর্ণভাবে ট্রলার চালানোর বিষয়ে কেউ প্রতিবাদ করলে অনেক সময় মাঝিদের কাছ থেকে অশালীন আচরণ ও কটু কথা শুনতে হয়। ফলে বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীদের দাবি, জেলখানা খেয়াঘাটে ট্রলার চলাচলে কঠোর নিয়ম-কানুন প্রয়োগ, ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহন নিশ্চিত করা, দক্ষ ও প্রাপ্তবয়স্ক চালক দ্বারা ট্রলার পরিচালনা এবং প্রশাসনের নিয়মিত তদারকি জরুরি।

তারা বলেন, কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া হলে দুর্ঘটনার আশঙ্কা অনেকাংশে কমবে এবং যাত্রীরা নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে নদী পারাপার করতে পারবেন।
এ বিষয়ে স্থানীয়রা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে জেলখানা খেয়াঘাটে নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও জনবান্ধব পারাপার ব্যবস্থা নিশ্চিত করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

1

বদলে যাওয়া ক্যাম্পাস

2

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

3

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

4

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

7

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

12

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

13

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

16

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

17

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

20