এস.এম.শামীম
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম

দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত জুলাই অভ্যুত্থান দিবসের গণমিছিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী চায় জুলাই যোদ্ধাদের স্বপ্ন পূরণে জুলাই সনদ বাস্তবায়ন। জুলাই যোদ্ধারা এদেশটাকে ফ্যাসিস্ট মুক্ত করে মানুষের জন্য ন্যায় ও ইনসাফপূর্ণ বৈষম্যহীন রাস্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বর্তমান সরকার ফ্যাসিস্টের পথে চলা শুরু করেছে। ফ্যাসিস্ট হাসিনা যেমন এদের মানুষের বাক স্বাধীনতা হরণ করে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করে একদলীয় শাসন প্রতিষ্ঠার পথে পা বাড়িয়েছিল। এদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থান মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। বর্তমান সরকার যদি সেই পথে হাটতে চায় তার পরিণতিও একই হবে।

দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসানের সভাপতিত্বে উপজেলা কার্যালয়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সহকারী সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আঃ রহিম, খুলনা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন অফিস সেক্রেটারি মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি সাইফুল্লাহ মানসুর, সেক্রেটারি মোঃ তাসলিম আলম টুটুল, দিঘলিয়া ইউনিয়ন আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, সেক্রেটারি মোঃ বদিউজ্জামান আজাদ, কর্মপরিষদ সদস্য মোঃ মুরাদুর রহমান, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শওকাত আকবর মোড়ল, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্লা শফিকুল ইসলাম প্রমুখ।

 আলোচলা শেষে এক গণমিছিল দিঘলিয়া উপজেলা মোড় থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে গিয়ে এক পথ সভার মাধ্যমে শেষ হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

1

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

2

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

3

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

4

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

5

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

10

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

11

খুলনায় এনসিপি পরিচয়ে বাসায় ঢুকে চাঁদাবাজি ও নারী হেনস্তার অভ

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

বরিশালে এক নবজাতককে ৩ দিন ধরে পাওয়া যাচ্ছে না, মায়ের বিরুদ্ধ

14

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

15

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

16

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

17

৪৮ রানে ৭ উইকেট হারাল পাকিস্তান, ওয়ারিকানের স্পিন–ঘূর্ণি

18

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

19

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

20