এস.এম.শামীম
প্রকাশ : Sep 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

দিঘলিয়ায় বাদীর পক্ষে সাংবাদিক ফোন কয়ায় ওসি নাখোশ মামলা না করেই ফিরে যেতে হলো বাদীকে

দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের হাজীগ্রাম নিবাসী মোঃ আইউব আলী খান সঙ্গীয় স্বজনদের নিয়ে মামলা দায়ের করতে এসেও এজাহার কপি হাতে নিয়ে  ফিরতে হলো বাড়িতে। 

বাদী ও তার স্বজনদের পক্ষে মোবাইলে কথা বলায় ওসি হয়েছেন নাখোশ। ঘটনার বিবরণে প্রকাশ, গত ৯/৯/২০২৬ ইং তারিখ দিবাগত রাত ৩ টার সময় মোঃ লিটন মোল্যার পুত্র মোঃ রানা মোল্যা আইয়ুব আলীর বাড়ির ইজিবাইকের ঘরের পাশে সন্দিহানভাবে ঘোরাঘুরি করতে থাকে। আইয়ুব আলী তাকে দেখে বাড়ি চলে যেতে বলেন। 

ঐদিন উক্ত রানা মোল্যা পুণরায় তার ইজিবাইকের ঘরের পাশে পূর্বের ন্যায় ঘুরতে থাকে। এ ঘটনা রানার অভিভাবকদের জানানোর জেরে গত ১০/৯/২০২৬ ইং তারখ সন্ধ্যা ৭ টার দিকে আইয়ুব আলী খান পথেরবাজার ভ্যানের উপর বসা অবস্থায় উক্ত রানা মোল্যা পিছন থেকে কাঠের বাতা দিয়ে সজোরে আঘাত করে রক্তাক্ত জখম করে। 

এ সময় আইয়ুব আলী মাটিতে পড়ে গেলে রানা এলোপাতাড়িভাবে আইয়ুব আলীর সারা শরীরে আঘাত করে। এ সময় আশপাশের লোকজন দৌঁড়ে এলে উক্ত রানা মোল্যা ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে উক্ত রানা মোল্যা ও তার এক সহযোগী লিটনকে সাথে নিয়ে আইয়ুব আলীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের গালাগালি ও ভয়ভীতি প্রদর্শন করে। লোকজন তাকে উদ্ধার করে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। 

এ ঘটনায় আহত আইউব আলী খানের পুত্র মোঃ আরিফ হোসেন খান (২৪) বাদী হয়ে গত ১১/৯/২০২৬ ইং তারিখ দিঘলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। আইয়ুব আলী খান চিকিৎসা শেষে তার ভাই আনোয়ার হোসেন খান, পুত্র মোঃ আরিফ হোসেন খান ও তার মামাকে সাথে নিয়ে গত ১৬/০৯/২০২৬ ইং তারিখ দিঘলিয়া থানায় আসেন এবং এজাহার কপি হাতে নিয়ে থানার সামনে অপেক্ষা করতে থাকেন। 

কারণ দিঘলিয়া থানায় ওসি উপস্থিত ছিলেন না। জনৈক সাংবাদিক বাদীপক্ষের সাথে পূর্ব পরিচিতির জের ধরে মোবাইলে ওসি কোথায় জানতে চেয়ে যোগাযোগ করায় দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ হাওলাদার  সানওয়ার হুসাইন মাসুম সাংবাদিকের সাথে চরম ক্ষোভ প্রকাশ করেন। 

তিনি আরও জানান সাংবাদিকের সাথে কেন যোগাযোগ করল। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে ওসি তাদের মামলা না নিয়ে এজাহার হাতে বাড়ি পাঠিয়ে দিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

1

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

4

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

5

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

6

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

7

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

8

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

9

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

10

বদলে যাওয়া ক্যাম্পাস

11

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

12

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

13

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

14

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

15

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

16

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

17

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

18

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

19

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

20