এস.এম.শামীম
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

সমবায়ের শক্তিতে অর্থনৈতিক উন্নয়ন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ—এই হোক আগামীর অঙ্গীকার

খুলনা প্রতিনিধি।।
দিঘলিয়া উপজেলা সমবায় বিভাগের  আওতাধীন বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সরকারের নির্বাচনী ইশতেহার-২০২৬ অনুযায়ী সমবায় অধিদপ্তর কর্তৃক প্রণীত বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে দিঘলিয়া উপজেলা সমবায় বিভাগের আওতাধীন বন্ধুজন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ পালন করা হয়েছে।

কর্মসূচির আওতায় পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
আলী ভবন (৩য় তলা), দৌলতপুর, খুলনা এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সমিতির সহ-সভাপতি মুন্নি আক্তার, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সুরঞ্জন কুমার মন্ডল, লিটন কুমার, নাসরিন বেগম, তানিয়া, তন্দ্রা, মাবিয়াসহ সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।

সহ-সভাপতি মুন্নি আক্তারের বক্তব্য
সমিতির সহ-সভাপতি মুন্নি আক্তার বলেন, “বৃক্ষ শুধু আমাদের অক্সিজেন দেয় না, এটি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সমবায় সংগঠনগুলো শুধু অর্থনৈতিক উন্নয়নে নয়, সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তাই বৃক্ষরোপণকে আমাদের নিয়মিত সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এগিয়ে নিতে হবে।”
সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনের বক্তব্য সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “সমবায় মানে শুধু সঞ্চয়, ঋণ কিংবা ব্যবসায়িক কর্মকাণ্ড নয়—সমবায় হচ্ছে মানুষের সম্মিলিত শক্তি। সেই সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে আমরা যেমন অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারি, তেমনি পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারি। 

একটি গাছ আজ রোপণ করলে তার সুফল শুধু আমরা নয়, আমাদের সন্তান ও ভবিষ্যৎ প্রজন্ম ভোগ করবে।” তিনি আরও বলেন, “সরকারের বৃক্ষরোপণ পরিকল্পনা বাস্তবায়নে সমবায় সমিতিগুলোকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা প্রয়োজন। প্রত্যেক সমবায়ী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে আমাদের সমাজ দ্রুত সবুজ ও পরিবেশবান্ধব হয়ে উঠবে। 

আজকের এই কর্মসূচি শুধু গাছ লাগানোর কর্মসূচি নয়; এটি একটি সবুজ, সুন্দর ও টেকসই ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার।” কর্মসূচিতে বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান, রাস্তার পাশে ও খালি জায়গায় বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান।

সবার সম্মিলিত অঙ্গীকার “সমবায়ের শক্তিতে অর্থনৈতিক উন্নয়ন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ—এই হোক আগামীর অঙ্গীকার।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

1

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

4

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

5

বদলে যাওয়া ক্যাম্পাস

6

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

দেড় থেকে দুই কোটি মানুষকে টিসিবির পণ্য দেওয়া সম্ভব: বাণিজ্য

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

11

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

12

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

13

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

14

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

15

ডুমুরিয়ায় ভ্রাম্যমাণ আদালতের কঠোর অভিযান: মৃত গরু জবাই ও অবৈ

16

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

17

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

20